অজানার সন্ধানে....

শৌখিন শাহরুখ

জিনস আর শার্টই বেশি পরেন শাহরুখ আমিন
এক যুগ ধরে পোশাকের নকশা করছেন। অনেক তারকারই পোশাক ডিজাইনার তিনি। পোশাকের পাশাপাশি অনুষঙ্গ নিয়েও সচেতন। ডিজাইনার শাহরুখ আমিন। ভালোবাসেন গান শুনতে, ছবি দেখতে আর নিজেকে সময় দিতে।
‘একজন ডিজাইনারের উচিত সব সময় নিজের পোশাক নিয়ে সচেতন থাকা। নিজে ভালো পোশাক না পরলে ক্রেতাদের আস্থা অর্জন করা সম্ভব নয়,’ বসার ঘরের সোফায় গা এলিয়ে বসতে বসতে বললেন ডিজাইনার শাহরুখ আমিন। সবার কাছে টিংকু নামে পরিচিত।

অনুষ্ঠানে পরেন পাঞ্জাবি, বাসায় ক্যাজুয়াল ভঙ্গিতে, ঘরের কোন সাজিয়েছেন নিজের ম​েতা করে

ঢাকার লালমাটিয়ায় শাহরুখ আমিনের বাসার প্রতিটি কোণ আমরা ততক্ষণে মুগ্ধ হয়ে দেখছি। বসার ঘর থেকে রান্নাঘর—সবখানেই শৌখিনতার ছাপ। ঈদের এ সময়টায় অন্য ডিজাইনারদের মতো খুব ব্যস্ত শাহরুখ আমিনও। বললেন, ‘অন্যদের ঈদ এক দিনের হলেও আমার কাছে পুরো রমাজন মাসজুড়েই ঈদের আনন্দ। এই সময়ে আমার ফ্যাশন হাউস আলমিরায় প্রতিদিন বসার চেষ্টা করি। কারণ, সারা বছর যাদের সঙ্গে দেখা হয় না, ঈদের কেনাকাটা করতে আসে বলে এ সময়টা তাদের সঙ্গে দেখা হয়। এ ছাড়া ঈদে আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুদের উপহার দিই। এটা খুবই উপভোগ্য।’
নিজে নীল জিনস প্যান্ট আর প্রিন্টের টি-শার্ট পরতে ভালোবাসেন। বাসাতেও থাকেন এমন পোশাকে। রাতের অনুষ্ঠান বা পার্টিতে গেলে কালো পাঞ্জাবির ওপরে একটা ওয়েস্টকোট পরে অভিজাত ভাব ফুটিয়ে তোলেন। এই সময়ে পায়ে হয়তো নাগরা বা একটু স্টাইলিশ স্যান্ডেল বেছে নেন। জন্মদিন, বিবাহবার্ষিকী বা গেটটুগেদারেও পরেন পাঞ্জাবি। তবে সেই পাঞ্জাবিতে কারুকাজ থাকে কম। পায়ে হয়তো থাকে মোকাসিন জুতা। পেশাদারি কোনো মিটিংয়ে জিনসের প্যান্টের সঙ্গে একটা শার্ট পরার চেষ্টা করেন। শাহরুখ আমিন বলেন, ‘ফরমাল পোশাকে আমি আরাম পাই না। তাই ক্যাজুয়াল থাকতেই ভালোবাসি। শার্ট ইন করে পরলে বেল্টটা বুঝেশুনেই পরার চেষ্টা করি। তবে সবার আগে প্রাধান্য দিই আমার আরামকে। অস্বস্তি নিয়ে কোনো জবরজং পোশাক পরে থাকতে আমার ভালো লাগে না।’

সুগন্ধি সংগ্রহ করেন

নানা ধরনের সুগন্ধি, ঘড়ি আর রোদ চশমার বিশাল সংগ্রহ আছে বাসার আলমিরাজুড়ে। শুক্রবার ছুটির দিনটি বাসার কাজ সেরে গান শোনা, বই পড়ে বা সিনেমা দেখেই পার করে দেন। এভাবেই কেটে যাচ্ছে ডিজাইনার শাহরুখ আমিনের প্রতিটি দিন।



তথ্য সূত্র - প্রথম আলো

Post a Comment

0 Comments