অজানার সন্ধানে....

৩৩ হাজার টাকায় এইচপির ২৪২ মডেলের নোটবুক বাজারে ছেড়েছেন

এইচপির ২৪২
সম্প্রতি বাজারে এসেছে এইচপির ২৪২ মডেলের নোটবুক। নোটবুকটি বাজারে এনেছে দেশের বাজারে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ২৪২ মডেলের নোটবুকটিতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর। ১৪ দশমিক এক ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লে সুবিধার নোটবুকটিতে রয়েছে ডিডিআরথ্রি র‍্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক সুবিধা। এতে আরও রয়েছে মাল্টি ডিভিডি রাইটার।
নোটবুকটির দাম ৩৩ হাজার টাকা। নোটবুকটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।

Post a Comment

0 Comments