অজানার সন্ধানে....

Teletalk 3G Flash Hotspot কি? অল্প টাকায় বানিয়ে ফেলুন পকেট অথবা বাড়িতে নিজের একটি ওয়াই-ফাই (WiFi) নেটওয়ার্ক


সাধারনত ওয়াই-ফাই রাউটারে ব্রাডব্যান্ড কানেকশন লাগে, তাই যেখানে ব্রাডব্যান্ড লাইন নেই সেখানে আমরা অফিস বা বাড়িতে ওয়াই-ফাই নেটওয়ার্ক আশাই করিনা। কিন্তু মাত্র দুই/তিন হাজার টাকা দিয়ে বানাতে পারি নিজের একটি ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন।
যেখানে একসঙ্গে ১০ জন বা ল্যাপটপের উপরে কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রাউটার বিস্তারিত ঃ 
একসাথে ১০টি পর্যন্ত ডিভাইস কানেক্ট করা যায়
৩০ মিটার পর্যন্ত ওয়াইফাইরেঞ্জ বিস্তার করা যায়
প্লাগ এন্ড প্লে সুবিধা
সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি সাপোর্ট
ম্যাক ওএস ১০.৭ এবং লিনাক্স সহ উইন্ডোজের এক্সপি, ৭, ৮ সাপোর্ট করে

কীভাবে এডমিন লগইন করবেন?

এডমিন সাধারণত দুই ভাবে প্রবেশ করতে পারবে।
এক ঃ
ডিভাইসটি চালু হলে, USB কেবল দিয়ে ল্যাপটপ বা ডেক্সটপে কানেক্ট করলেই অটোমেটিক CD Drive ইন্সটল হওয়ার জন্য অনুমতি চাইবে।  (YES) দিলে কয়েক সেকেন্ড পরে লগ-ইন করার পেইজ চালু হবে। ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে (Login) বটমে ক্লিক করলে, হোম পেইজে নিয়ে যাবে।
ইউজার নাম এবং পাসওয়ার্ড বেশীর ভাগ নতুন ডিভাইসে (admin) দেওয়া থাকে।

দুই ঃ
ডিভাইসটি পুরপুরি চালু হওয়ার পর। অন্য যেকোন মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপে ওয়াই-ফাই চালু করলে, (uFi_7ECBDD) নামে একটি ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখতে পাবেন।
পাসওয়ার্ড ঘরে (11920036 অথবা সব ডিভাইসের পেছনে লেখা পাবেন) সঠিক ভাবে দিয়ে কানেক্ট করুন। কানেক্ট হলে, যেকোন ব্রাউজার চালু করে এড্রেস-বারে লিখুন (http://m.home/index.html অথবা http://192.168.0.1/index.html) ব্রাউজ করলে লগ-ইন পেইজ পাবেন।




Post a Comment

0 Comments